© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে জামায়াতের আমির গ্রেপ্তার

শেয়ার করুন:
ময়মনসিংহে জামায়াতের আমির গ্রেপ্তার

গ্রেপ্তার ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম

own-reporter-mymensingh
০২:৫৪ পিএম | ০১ আগস্ট, ২০১৯

নাশকতার মামলায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত পৌনে ১০টার দিকে পৌর সদরের হাসপাতাল রোডের আল-হেরা একাডেমি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ফজলুল হক শামীমের বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতার ছয়টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 


টাইমস/এইচইউ

মন্তব্য করুন