© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্ঘটনার ৬ দিন পরেই পার্টি করে আলোচনায় এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা

শেয়ার করুন:
দুর্ঘটনার ৬ দিন পরেই পার্টি করে আলোচনায় এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৭ পিএম | ২৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">&nbsp;</span><span style="">মাত্র আট দিন আগে ১২ জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইটে

 মাত্র আট দিন আগে ১২ জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইটের এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ২৭০ জন মানুষ প্রাণ হারিয়েছিল। আজও অনেক শোকাহত পরিবার তাদের প্রিয়জনের দেহাবশেষ ফিরে পায়নি। এমন অবস্থায় এয়ার ইন্ডিয়ার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভারতের গুরুগ্রামে এক ডিজে পার্টিতে নাচতে দেখা গিয়েছে, যা ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার শিকার হচ্ছে।

২১ জুন পর্যন্ত ২২০ জন শনাক্ত নিহতর মধ্যে মাত্র ২০২ জনের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে। বাকি মৃতদেহগুলো এখনো মর্গে রয়েছে, কারণ তাদের ডিএনএ যাচাই চলছে। এয়ার ইন্ডিয়া স্যাটস নামক প্রতিষ্ঠানটি ব্রিটিশ-ভারতীয় এয়ার ইন্ডিয়া ও সিঙ্গাপুর ভিত্তিক স্যাটস লিমিটেডের যৌথ উদ্যোগে পরিচালিত। তাদের দায়িত্ব ছিল এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনারের গ্রাউন্ড সার্ভিস। ২০ জুন অনুষ্ঠিত ডিজে পার্টিতে উপস্থিত ছিলেন স্যাটসের সিওও আব্রাহাম জাকারিয়া, সিএফও ও বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের জিএম সম্মিরিত কোটিয়ানসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

কর্তৃপক্ষ জানায়, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও সম্পর্কে অবগত। যদিও এটি সম্পূর্ণভাবে প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন, তবু এর কারণে যাদের মানসিক কষ্ট হয়েছে, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি’। কিন্তু এই বিবৃতিপ্রকাশ অনেককেই সন্তুষ্ট করেনি। শোকসন্তপ্ত পরিবারেরা এখনও তাদের প্রিয়জনদের শেষকৃত্য সম্পন্ন করতে পারেননি। অনেকেই সরাসরি মন্তব্য করছেন, ‘অসংবেদনশীল’ ও ‘লজ্জাজনক।’

এদিকে, ফরেনসিক দল ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও গুজরাট সরকার একসাথে কাজ করে যাচ্ছে—অবশিষ্ট ক্ষতিগ্রস্তদের শনাক্তকরণ ও দেহাবশেষ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে। 


ইউটি/এসএন


মন্তব্য করুন