© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন হল প্রভোস্টরা

শেয়ার করুন:
রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন হল প্রভোস্টরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৫ পিএম | ২৪ জুন, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টদের সঙ্গে বৈঠক করেছেন।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় অন্যান্য রিটার্নিং কর্মকর্তা মধ্যে উপস্থিত ছিলেন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ), বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।

বৈঠকে বিভিন্ন হলের প্রভোস্ট অংশগ্রহণ করে নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনিক সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সংক্রান্ত নানা বিষয়ে মতামত দেন। তারা নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে করণীয় বিষয়গুলো নিয়ে পরামর্শ দেন। রিটার্নিং কর্মকর্তারা তাদের সুপারিশসমূহ গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এদিকে নির্বাচন সংক্রান্ত আলোচনার অংশ হিসেবে আগামী ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের দুই ধাপে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচনী আচরণবিধি, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হবে।


পিএ/এসএন

মন্তব্য করুন