© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘন্টায় সারা দেশে আরো ২১ জনের করোনা শনাক্ত

শেয়ার করুন:
২৪ ঘন্টায় সারা দেশে আরো ২১ জনের করোনা শনাক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৭ পিএম | ২৪ জুন, ২০২৫

<div><div>সারা দেশে গত এক দিনে আরো ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে

সারা দেশে গত এক দিনে আরো ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ।

নতুন করে ২১ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮ জনে। আর নতুন করে মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৮ জনে অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এসএম/টিকে   

মন্তব্য করুন