© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বাসদ নেতা নিহত

শেয়ার করুন:
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বাসদ নেতা নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪১ পিএম | ২৪ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; ">চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এস এম রিদোয়ান কবির...

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এস এম রিদোয়ান কবির (৬০) নামের এক বাসদ নেতার মৃত্যু হয়েছে। সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

কবির উপজেলার কচুয়াই ইউনিয়নের মৃত আলা মিয়া সওদাগরের ছেলে। তিনি পটিয়া উপজেলার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাবেক সদস্য ও চট্টগ্রাম শহরে মাসুদ এগ্রোর সিনিয়র ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া থেকে চট্টগ্রাম শহরে শ্যালকের মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন বাসদ নেতা রিদোয়ান। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ভেল্লাপাড়া ব্রিজে পৌঁছালে মোটরসাইকেল আরোহী রিদোয়ান কবির নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আহত হন।

পরে তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক শ্যালক শাহ্ হোসাইন সাগর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আজ মঙ্গলবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য শুভকাংখী রেখে যান। নিহতের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সিপিবির সভাপতি কমরেড শাহ আলম। নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কেএন/টিকে

মন্তব্য করুন