© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরও দুই সামরিক কর্মকর্তার মৃত্যুর কথা জানাল ইরান

শেয়ার করুন:
আরও দুই সামরিক কর্মকর্তার মৃত্যুর কথা জানাল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ পিএম | ২৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইসরাইলের বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর দুই সিনিয়র

ইসরাইলের বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর দুই সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

প্রতিবেদন মতে, যে দুই কর্মকর্তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তাদের একজনের নাম আলিরেজা লুৎফি। তিনি ইরানের পুলিশ বাহিনীর গোয়েন্দা বিভাগের উপ-প্রধান ছিলেন। তিনি গত সোমবার (২৩ জুন) তেহরানে ইসরাইলের এক বিমান হামলায় নিহত হন।

দ্বিতীয়জন হলেন ইসলামিক রেভ্যলিউশনারি গার্ড কোর তথা আইআরজিসির অধীনে পরিচালিত আধাসামরিক বাসিজ বাহিনীর গোয়েন্দা সুরক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ তাগি ইউসুফভান্দ। তিনিও গত সোমবার তেহরানে নিহত হন।

এছাড়া এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ওই বিজ্ঞানীর নাম মোহাম্মদ রেজা সিদ্দিকি সাবের বলে জানিয়েছে। গত সোমবার ইরানের উত্তরাঞ্চলের আসতানে-ই আশরাফিয়েহ শহরে নিজ পৈতৃক বাড়িতে নিহত হন তিনি।

গত ১৩ জুন ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো ওই হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন।

প্রাণ হারান কয়েকজন পরমাণু বিজ্ঞানীও। যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেইন রিলেশনসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরাইলের হামলা শুরুর পর থেকে অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

বেসামরিক হতাহতের সংখ্যাও কম নয়। ১২ দিনে ইসরাইলের হামলায় অন্তত ৬০৬ জন নিহত হয়েছে ঘটেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্যমন্ত্রী। আহত হয়েছেন আরও ৫ হাজারের বেশি মানুষ।

টিকে

মন্তব্য করুন