ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল নিক্ষেপ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে শেষ হয়।

এসময় তারা ‘ক্যাম্পাসে ককটেল পড়ে, প্রশাসন কী করে?’, ‘ককটেল মেরে ডাকসু, বন্ধ করা যাবে না’, ‘সন্ত্রাস করে ডাকসু, বন্ধ করা যাবে না’, ‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার?’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন কুচক্রী মহল পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। যারা ডাকসুকে ভয় পায়, ডাকসুতে হারার ভয় পায় তারা ককটেল মেরে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা যদি ছাত্রলীগ হওয়ার চেষ্টা করে আমরা ছাত্র সমাজ তাদের রুখে দেব।

গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ছাত্রলীগ হটানোর পর এই প্রথম ক্যাম্পাসের মধ্যে ককটেল ফাটানো হয়েছে। আমরা বলে দিতে চাই, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই। আমরা মনে করছি জাতিকে নেতৃত্ব শূন্য করতে ছাত্র সংসদ রুখে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা যেকোনো মূল্য ক্যাম্পাসকে নিরাপদ রাখব।

তিনি বলেন, যারা ছাত্রলীগ হতে চায় তারা ডাকসু চায় না। যারা ছাত্রলীগের মতো করে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে চায়, তাদের আমরা বলে দিতে চাই– ছাত্রলীগ হটাতে ২ দিন লেগেছে, যেই অপশক্তি ডাকসু বন্ধের ষড়যন্ত্র করছে তাদের হটাতে একদিনও লাগবে না।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026
img
কুখ্যাত এপস্টেইনের বাড়িতে ৪ দিন ছিলেন নরওয়ের ক্রাউন প্রিন্সেস Feb 03, 2026
img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026