© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতাদের ঘন ঘন চীন সফরে আতঙ্ক অনুভব করছি : রনি

শেয়ার করুন:
বিএনপি নেতাদের ঘন ঘন চীন সফরে আতঙ্ক অনুভব করছি : রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ এএম | ২৫ জুন, ২০২৫
“বিএনপি নেতাদের ঘন ঘন চীন সফরে আতঙ্ক অনুভব করছি” বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি।

আজ বুধবার (২৫ জুন) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রনি লিখেছেন, “অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য যে শক্তি-সাহস দরকার, তা সম্ভবত ক্ষণে ক্ষণে কমে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের দেশে ক্ষমতায় যাওয়ার প্রধান উপায় হলো রাজপথ।

এরপর যুদ্ধ। ১৯৭১ সালের ভারতীয় অস্ত্র কিংবা ২০২৪ সালের আমেরিকান স্নাইপার—দুটোই ইতিহাস। আর সেই ইতিহাসের নায়করাই নতুন ইতিহাস তৈরি করেছে।”

সবশেষে তিনি মন্তব্য করেন, “চীন, জাপান, দিল্লি বা পিন্ডি—কোনো দিন কাউকে ক্ষমতায় বসায়নি, বরং ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে।

এসএন 

মন্তব্য করুন