© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাইয়ে ঢাবিতে হামলাকারীদের তথ্য প্রদানের সময় বাড়ল

শেয়ার করুন:
জুলাইয়ে ঢাবিতে হামলাকারীদের তথ্য প্রদানের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৯ পিএম | ২৫ জুন, ২০২৫

<div> <div style="text-align: justify; "><span>জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়ে ঢাক

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত হামলাকারী, সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে শিক্ষার্থীদের তথ্য দেওয়ার সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাবি শিক্ষার্থীদের তথ্য দেওয়ার জন্য সময় বৃদ্ধি করে তথ্য আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়।

 কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করে এবং গত ১৭ মার্চ সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা শেষে ওই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট কর্তৃক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

এ তদন্ত কমিটির প্রথম সভায় ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদানের সময়সীমা ৩১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। ই-মেইল: inquiry@du.ac.bd, অথবা প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আগামী ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত লিখিত অভিযোগ জমা দেওয়া যাবে। ইতোপূর্বে যারা অভিযোগ জমা দিয়েছেন তারা পুনরায় অভিযোগ জমা দেওয়ার প্রয়োজন নেই। তথ্য-প্রমাণ প্রদানকারীদের পরিচয় গোপন রাখার শর্তে শিক্ষার্থীদেরকে হামলাকারীদের তথ্য দিতে আহ্বান করা হয়।


ইউটি/এসএন

মন্তব্য করুন