© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যেভাবেই হোক সমাজ থেকে মাদক উচ্ছেদ করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন:
যেভাবেই হোক সমাজ থেকে মাদক উচ্ছেদ করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১১ পিএম | ২৫ জুন, ২০২৫

যেভাবেই হোক সমাজ থেকে মাদক উচ্ছেদ করতে হবে- এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


আজ বুধবার (২৫ জুন) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক এবং দুর্নীতি দেশের বড় শত্রু। শুধু নিরাময় কেন্দ্র করে মাদক সমস্যার সমাধান করা যাবে না। মাদক যেন বাইরে থেকে দেশে ঢুকতে না পারে। মাদকের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ভারতে কিছু ছোট কটেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। শুধু বাংলাদেশে পাচার করার জন্যই ভারতে ফেনসিডিল তৈরি হয়। যদিও তাদের জিজ্ঞেস করলে তারা অস্বীকার করে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের হতে ইয়াবা সবচেয়ে বেশি আসে। অন্য দেশের একটি বাহিনীর ঘর-সংসারই চলে ইয়াবা বিক্রির টাকা দিয়ে। এটা বন্ধ করার চেষ্টা করছি, তবে খুব যে সফল হয়েছি তা নয়। দেশে এখন অনেক বদি। তাদের কিভাবে ধরা যায় সে চেষ্টা করছি।৩


পিএ/এসএন

মন্তব্য করুন