© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অগ্নিনির্বাপণ মহড়া মেট্রোরেলের দুটি স্টেশনে

শেয়ার করুন:
অগ্নিনির্বাপণ মহড়া মেট্রোরেলের দুটি স্টেশনে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ২৫ জুন, ২০২৫
মেট্রোরেল উত্তরা উত্তর ও বিজয় সরণি স্টেশনে অগ্নিনির্বাপণ মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আজ বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো যৌথ অনুশীলন মহড়া সম্পন্ন করেছে মেট্রোরেল ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

দেখা যায়, হঠাৎ করেই উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে বেজে ওঠে ইমারজেন্সি সাইরেন।
আগুন লাগার খবরে ছুটে আসে ফায়ার সার্ভিস। শুরু হয় অগ্নিনির্বাপণ তৎপরতা। পরক্ষণেই মাইকে ঘোষণা আসে অগ্নিনির্বাপণ মহড়ার।

এ সময় জরুরি অবস্থায় আগুন থেকে বাঁচতে ও আত্মরক্ষার্থে করণীয় সম্পর্কে যাত্রীদের সচেতন করতে দেখানো হয় নানা কৌশল। দেখানো হয় ল্যাডার ও এয়ার লিফটারের ব্যবহার। যাত্রীদের নিরাপদ রাখতে মহড়া চলমান থাকবে বলে জানান মেট্রোরেলের ‎পরিচালক (প্রশাসন) খাইরুল ইসলাম।
‎ভবিষ্যৎ অগ্নিঝুঁকি মোকাবিলায় মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে অধিকতর আলোচনার পাশাপাশি SOP অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক ‎ছালেহ উদ্দিন।

‎মহড়া শেষে মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এসএম/টিকে       

মন্তব্য করুন