© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতে ইসলামী পেশিশক্তি দ্বারা নির্বাচন পছন্দ করে না : অধ্যাপক আব্দুর রহিম

শেয়ার করুন:
জামায়াতে ইসলামী পেশিশক্তি দ্বারা নির্বাচন পছন্দ করে না :  অধ্যাপক আব্দুর রহিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৪ পিএম | ২৫ জুন, ২০২৫
‘বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার পেশিশক্তি দ্বারা তাদের প্রার্থীদের বিজয়ী করেছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশিশক্তি দ্বারা নির্বাচন পছন্দ করে না। ভোটকেন্দ্রে এজেন্ট না থাকলে অন্যরা ভোট নিয়ে চলে যাবে, তাই আপনাদের সচেতন হতে হবে। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা সদা সর্বদা সজাগ থাকবেন।

যেকোনো পরিস্থিতিতে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত আছি।'

জয়পুরহাটের আক্কেলপুরে বুধবার (২৫ জুন) বিকেলে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র কমিটি প্রধানদের নিয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম এসব কথা বলেন।

এ সময় জামায়াতে ইসলামীর আক্কেলপুর উপজেলা শাখার আমির মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখার আমির মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ভোট কেন্দ্রের কমিটি প্রধানরা।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভোটকেন্দ্রর কমিটি প্রধানদের বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করেন।


পিএ/টিকে

মন্তব্য করুন