© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসনাত আব্দুল্লাহকে বাংলাদেশের ‘জোহরান মামদানি’ আখ্যা দিলেন পিনাকী

শেয়ার করুন:
হাসনাত আব্দুল্লাহকে বাংলাদেশের ‘জোহরান মামদানি’ আখ্যা দিলেন পিনাকী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ পিএম | ২৫ জুন, ২০২৫
এবার হাসনাত আব্দুল্লাহকে বাংলাদেশের ‘জোহরান মামদানি’ বলে আখ্যা দিলেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।

বুধবার রাতে (২৫ জুন) এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পিনাকী ভট্টাচার্য।

ওই পোস্টে তিনি বলেন, ‘এস্টাবলিশমেন্ট, ইসলামোফোবিয়া এবং নব্য সুশীলগিরির বিরুদ্ধে লড়াই করে এমন যে কয়জন তরুণ বাংলাদেশে আছে তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ অন্যতম।’

তিনি আরো বলেন, ‘নিউইয়র্কে জোহরান মামদানির জয় বিশ্বজুড়ে আশার আলো তৈরি করেছে।

তেমনি বাংলাদেশে কম্প্রোমাইজের রাজনীতি না করে চ্যালেঞ্জের রাজনীতি করে হাসনাতসহ অনেকেই ডিপ স্টেটের চক্ষুশূল হয়েছে। তোমাদের রাজনীতি ভবিষ্যতেও এমন পজিশনে থাকলে গণমানুষের সমর্থন থাকবে।’

এসএম/টিকে    

মন্তব্য করুন