© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতায় গেলে জামায়াতের প্রতিনিধিরা জনগণের সেবক হবেন : ডা. শফিকুর

শেয়ার করুন:
ক্ষমতায় গেলে জামায়াতের প্রতিনিধিরা জনগণের সেবক হবেন : ডা. শফিকুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩০ পিএম | ২৫ জুন, ২০২৫
যে জাতি পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচনের জন্যও রক্ত দিতে দ্বিধা করবে না বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বুধবার (২৫ জুন) সন্ধ্যায় রাজধানীর কাফরুল এলাকায় এক নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের প্রতিনিধিরা শোষক নয় বরং জনগণের সেবক হবেন।

জামায়াত নেতাকর্মীদের প্রশ্নবিদ্ধ কাজ দেখলে সেগুলো ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, সমালোচনা থেকে শিক্ষা নিতে চায় দল৷


পিএ/টিকে

মন্তব্য করুন