© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিদিন সকালে মেথি খেলে মিলবে যেসব উপকার

শেয়ার করুন:
প্রতিদিন সকালে মেথি খেলে মিলবে যেসব উপকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ এএম | ২৬ জুন, ২০২৫

<div>ছোট দেখতে মেথি দানা, কিন্তু উপকারিতা রয়েছে অগণিত। প্রাচীনকাল থেকেই স্বাস

ছোট দেখতে মেথি দানা, কিন্তু উপকারিতা রয়েছে অগণিত। প্রাচীনকাল থেকেই স্বাস্থ্যসুরক্ষায় মেথির ব্যবহার চলে আসছে। শুধু রান্নায় স্বাদ বৃদ্ধিই নয়, প্রতিদিন সকালে খালি পেটে মেথি খেলে শরীর পায় বাড়তি সতেজতা, হজম শক্তি বাড়ে, ওজন কমে— এমনকি ক্যানসারের ঝুঁকিও কমে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান। এতে আছে ভিটামিন ‘কে’, থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন ‘এ’ ও ‘বি৬’। পাশাপাশি রয়েছে আয়রন, ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম।

মেথি খাওয়ার উপকারিতা:
১. কোষ্ঠকাঠিন্য দূর করে:
বর্তমানে অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভোগেন। মেথিতে থাকা আঁশ এবং অ্যান্টিঅক্সিডেন্ট হজম শক্তি বাড়াতে সাহায্য করে। সকালে খালি পেটে মেথি খেলে এ সমস্যা অনেকটাই কমে যায়।

২. ওজন কমাতে সহায়ক:
মেথির মধ্যে থাকা আঁশ দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে ক্ষুধা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

৩. ক্যানসার প্রতিরোধে সহায়তা করে:
গবেষণায় দেখা গেছে, মেথি দানায় থাকা উপাদান ক্যানসার সৃষ্টিকারী কোষের বৃদ্ধিকে রোধ করে। নিয়মিত মেথি খেলে ক্যানসারের ঝুঁকি কমে।

৪. ত্বকের দাগ হ্রাস করে:
মেথি রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে, যার ফলে শরীরের কালো দাগ বা ছোপছোপ দাগ কমে যেতে পারে।

৫. চুলের স্বাস্থ্য রক্ষা করে:
মেথিতে থাকা পুষ্টি উপাদান চুল পড়া কমায় এবং চুলকে করে আরও ঝরঝরে ও মজবুত।

কীভাবে খাবেন মেথি:
একটি গ্লাস পানিতে রাতভর মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে ছেঁকে পানি পান করুন।

তাৎক্ষণিকভাবে গরম পানিতে ভিজিয়ে মেথি খাওয়া যেতে পারে।

মেথি শুকিয়ে গুঁড়া করে তা পানিতে মিশিয়ে খাওয়াও উপকারী।

তবে যেকোনো কিছুতে অতিরিক্ততা ভালো নয়। তাই নিয়ম মেনে ও সীমিত পরিমাণে মেথি গ্রহণ করলে তবেই মিলবে সুফল।

এফপি/এসএন

মন্তব্য করুন