© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ

শেয়ার করুন:
সাবেক সিইসি হাবিবুল আউয়ালের দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৪ এএম | ২৬ জুন, ২০২৫
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের মধ্যে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হবে।

গত ২২ জুন সকালে কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে শের ই বাংলানগর থানায় মামলা করে বিএনপি। তার মেয়াদকালে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম, দুর্নীতিসহ শপথ ভঙ্গের অভিযোগ আনা হয়।

সবশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আওয়াল। সে নির্বাচনে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি। যে নির্বাচন ডামি নির্বাচন নামে পরিচিত।

গতকাল সকালে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়। এই মামলায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশন ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর কর্তাব্যক্তিদের আসামি করা হয়। এর আগে আরেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

আরআর/এসএন

মন্তব্য করুন