© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট কেলেঙ্কারিতে রাজউকের ২৩ কর্মকর্তা তলব

শেয়ার করুন:
টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট কেলেঙ্কারিতে রাজউকের ২৩ কর্মকর্তা তলব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৮ পিএম | ২৬ জুন, ২০২৫

<div style="text-align: justify;">ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণ...

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজউকের সংশ্লিষ্ট সাবেক-বর্তমান ২৩ কর্মকর্তাকে তলব করেছে দুদক।

সংস্থাটির উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন রাজউক চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে তাদেরকে আগামী ২৯ ও ৩০ জুন তলব করা হয়েছে।

ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে টিউলিপ সিদ্দিকের অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় তদন্তে রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, পরিচালক আব্দুর রহমান ভূঁইয়াসহ ২৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

এর আগে টিউলিপ সিদ্দিক, রাজউক সংশ্লিষ্ট সাবেক ৯ কর্মকর্তাকে ডাকা হলেও কেউ তলবে সাড়া দেয়নি।

এফপি/এসএন

মন্তব্য করুন