© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিবিয়ার ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেয়ার করুন:
লিবিয়ার ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০০ পিএম | ২৬ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণ...

লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হুসেইন আত্তিয়া আল-কুতারনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

স্থানীয় সময় বুধবার (২৫ জুন) লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাতে লিবিয়ার মন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রদূত সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

তারা কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ অন্বেষণের জন্য আগামী দিনে আরও আলোচনা করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানিয়েছে দূতাবাস।

পিএ/এসএন

মন্তব্য করুন