© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক মেয়র আইভী রিমান্ড শেষে কারাগারে

শেয়ার করুন:
সাবেক মেয়র আইভী রিমান্ড শেষে কারাগারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৩ পিএম | ২৬ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়...

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

এর আগে, দুপুরে রিমান্ড শেষে আইভীকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সজল মিয়া হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আদালতে হাজির করলে আদালত তাকে কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৮ জুন সজল মিয়া হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দীন কাদির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আইভীর।

প্রসঙ্গত, গত ৯ মে ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মিনারুল নামের এক পোশাক শ্রমিককে হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, আইভীর বিরুদ্ধে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মোট ছয়টি মামলা রয়েছে। বর্তমানে সবগুলোতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

কেএন/টিকে

মন্তব্য করুন