© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপির নতুন মিডিয়া সেল গঠিত

শেয়ার করুন:
এনসিপির নতুন মিডিয়া সেল গঠিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ পিএম | ২৭ জুন, ২০২৫
মিডিয়া সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এ সেলের অনুমোদন দিয়েছেন।

মুশফিক উস সালেহীনকে গঠিত মিডিয়া সেলের সম্পাদক ও জয়নাল আবেদীন শিশিরকে সহ-সম্পাদক করা হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বার্তায় জানানো হয়।

এছাড়া সদস্য হিসেবে আছেন- মঈনুল ইসলাম তুহিন, মীর আরশাদুল হক, আসাদুল্লাহ আল গালিব, দিলশানা পারুল, খান মুহাম্মদ মুরসালীন, মো. মাহাবুব আলম, তানহা শান্তা, তাওহিদ তানজিম, তৌহিদ হোসেন মজুমদার, মীর হাবীব আল মানজুর ও ইফতেখারুল ইসলাম।

এফপি/ টিকে

মন্তব্য করুন