জুলাই যোদ্ধা কার্ড বিতর্কে যুবলীগ কর্মীর নাম, তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত
০১:৪৬ পিএম | ২৭ জুন, ২০২৫
<div><div style="text-align: justify; ">ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. তাঁরা মিয়া নামে এক যুবলীগ কর্মীকে দ...
ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. তাঁরা মিয়া নামে এক যুবলীগ কর্মীকে দেওয়া ‘জুলাই যোদ্ধা’ স্বাস্থ্য কার্ডটি প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন। কার্ডটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তরে রক্ষিত আছে।
জানা যায়, গত বুধবার (২৫ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই যোদ্ধাদের মধ্যে ইস্যু করা স্বাস্থ্য কার্ড বিতরণ করে উপজেলা প্রশাসন। এ সময় মো. তাঁরা মিয়া নামে মশাখালী ইউনিয়ন যুবলীগের ওই কর্মীও নির্বাহী কর্মকর্তার কাজ থেকে কার্ড নেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলে এবং বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন হয়।
পরে এ ঘটনায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসন সহকারী কমিশনার (ভূমি)-কে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ও যুবলীগ কর্মী মো. তাঁরা মিয়ার নামে ইস্যুকৃত কার্ডটি প্রত্যাহার করে নেন।
উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কার্ডটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কেএন/টিকে