© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়: জামায়াত আমির

শেয়ার করুন:
আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ পিএম | ২৭ জুন, ২০২৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয়।

শুক্রবার (২৭ জুন) সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির সদ্য প্রয়াত দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবে পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মুখে যেভাবে বলেন, সেভাবে দলের স্বার্থে উঠে দেশ ও জাতির স্বার্থ, যেন দেখতে পারেন।

এর আগে, প্রয়াত দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের জেলা শহরের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় সংগ্রামী জীবনের স্মৃতি স্মরণ করে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে আমির। পরে কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামে স্কুলশিক্ষার্থী নাফিজা জান্নাত আনজুম হত্যাকাণ্ডে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

কেএন/টিকে

মন্তব্য করুন