© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাইয়ে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শেয়ার করুন:
জুলাইয়ে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০০ পিএম | ২৭ জুন, ২০২৫
আগামী ৬ জুলাই রবিবার পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। এর আগের দুই দিন শুক্রবার (৪ জুলাই) ও শনিবারও (৫ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন। সব মিলিয়ে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র মহরমের মাস। সে অনুযায়ী, ৬ জুলাই পবিত্র আশুরা পালন করা হবে।

গতকাল সন্ধ্যায় বায়তুল মুকাররমের সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরএম/টিএ 

মন্তব্য করুন