© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুসময়ের পর দুঃসময় আসে : রুমিন ফারহানা

শেয়ার করুন:
সুসময়ের পর দুঃসময় আসে : রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ পিএম | ২৭ জুন, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সুসময়ের পর দুঃসময় আসে। তাই দুঃসময়ের নেতাকর্মীদের ভুলে গেলে চলবে না। কারণ দুর্দিন এখনো শেষ হয় নাই। দেশের মানুষ এখনো ভোট দিতে পারেনি।


তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে এবং সেখানে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। এমন এক সময় যখন বিএনপির ব্যানার ধরার কোন লোক পাওয়া যেত না এখন সুসময়ে লোকের অভাব হয় না।’

শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বালুর মাঠে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্গাপুর ইউনিয়ন তরুণ দলের সভাপতি আজিম রানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি এ.বি.এম মমিনুল হক প্রমূখ।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন তরুণদল আয়োজিত কর্মীসভায় রুমিন ফারহানা আরো বলেন, 'বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে। ১৭ বছর ধরে দেশের মানুষ তার ভোটের মাধ্যমে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি।

এমনকি সে সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে শত শত মামলা হয়েছে। পরিবারের কেউ মারা গেলে ডান্ডাবেড়ি পরে প্যারোলে এসে জানাজায় অংশ নিতে হয়েছে।

আরএম/টিএ 

মন্তব্য করুন