© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলের হামলায় নিহত ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী

শেয়ার করুন:
ইসরায়েলের হামলায় নিহত ইরানের আরেক পরমাণু বিজ্ঞানী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৫ পিএম | ২৭ জুন, ২০২৫

<div style="text-align: justify; "><span>ইসরায়েলের হামলায় আরো একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে ন...

ইসরায়েলের হামলায় আরো একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। সোলেইমান সোলেমানি নামের এই বিজ্ঞানী ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্রাজুয়েট হয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সহযোগী হিসেবে কাজ করছিলেন। 

ইরানের বার্তা সংস্থা আইএসএনএর'র বরাতে দেশটির ইরান ফ্রন্ট পেজ পত্রিকাটি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘একটি বিবৃতিতে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার পরিবার, সহকর্মী এবং একাডেমিক কমিউনিটিকে সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের জায়নবাদী গোষ্ঠীর নির্মম হামলায় শহিদ ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রাজুয়েট সোলেইমান সোলেমানির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’

যে হামলায় সোলেমানি নিহত হয়েছেন সেটি ইরানে পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলার সর্বশেষ ঘটনা। 

এ দিকে ভিন্ন একটি হামলায় তেহরানের নারমাক জেলায় স্ত্রী ও দুই সন্তানসহ আলি বাকুউয়ে নামের একজন বিজ্ঞানী ও বক্সিং কোচ নিহত হয়েছিলেন। যদিও নিহত হওয়ার আগে পর্যন্ত তার পেশা ও শিক্ষা সম্পর্কে অনেকের জানা ছিল না বলে প্রতিবেদনে বলা হয়।

ইউটি/টিএ


মন্তব্য করুন