© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানবিক সহায়তায় ৩০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

শেয়ার করুন:
মানবিক সহায়তায় ৩০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৫ পিএম | ২৮ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ফিলিস্তিন সরকারের চলমান আর্থিক সংকট মোকাবিলায় ৩০ মিলিয...

ফিলিস্তিন সরকারের চলমান আর্থিক সংকট মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলারের কিস্তি সহায়তা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৭ জুন) জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সহায়তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমর আল-বিতার সৌদি দূতাবাসের কাছ থেকে এই অর্থ গ্রহণ করেন। জর্ডানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস এ অর্থ হস্তান্তর করেন এবং বলেন, ফিলিস্তিনি জনগণের অর্থনৈতিক ও মানবিক কষ্ট লাঘবে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, এটি ২০২৫ সালের জন্য সৌদি আরবের অব্যাহত সমর্থনেরই অংশ।

ফিলিস্তিনের অর্থমন্ত্রী সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইসরায়েলি আগ্রাসনের কারণে যে আর্থিক সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সৌদি প্রতিনিধি মোহাম্মদ মুনিস বলেন, সৌদি আরব সবসময় ফিলিস্তিনের পাশে রয়েছে। বিগত বছরগুলোতে প্রায় ৫.৩ বিলিয়ন ডলার মানবিক, ত্রাণ ও উন্নয়ন সহায়তা দিয়েছে তারা। এই সহায়তা ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সৌদি আরবের অটল সমর্থনেরই প্রতিফলন।

এসএন 

মন্তব্য করুন