© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৃত্যুর আগে শেফালিকে কী অবস্থায় দেখেন আবাসনের নিরাপত্তারক্ষী?

শেয়ার করুন:
মৃত্যুর আগে শেফালিকে কী অবস্থায় দেখেন আবাসনের নিরাপত্তারক্ষী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ পিএম | ২৮ জুন, ২০২৫

তত ক্ষণে বলিউডে চাউর, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন শেফালি জ়ারিওয়ালা। কিছুতেই মানতে পারছেন না অভিনেত্রীর আবাসনের নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন।


সংবাদমাধ্যমের কাছে শেফালির মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে নিজেই জানিয়েছেন, আগের দিনও স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন অভিনেত্রী।



শত্রুঘ্ন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ তাকে হাসপাতালে নিয়ে যান পরাগ। 


এর পরেই খবর আসে, শেফালি আর নেই। এক পরিচিতের মাধ্যম শেফালির মৃত্যুর খবর পান শত্রুঘ্ন।


আর কী কী দেখেছিলেন শুক্রবার রাতে? সংবাদমাধ্যমকে নিরপত্তারক্ষী জানিয়েছেন, রাত ৯টা নাগাদ পরাগ মোটরবাইকে চেপে ফ্ল্যাটে ফেরেন।

তার পর তিনিই অভিনেত্রীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেন। তখনও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি আশপাশের মানুষেরা। সকলের মতো ওই নিরাপত্তারক্ষীও আশা করেছিলেন, সুস্থ হয়ে ফিরে আসবেন শেফালি।

যে পরিচিতের কাছে শেফালির মৃত্যুসংবাদ শুনেছিলেন শত্রুঘ্ন, তাকেও তিনি বলেন “একদিন আগে যাকে পোষ্য নিয়ে স্বামীর সঙ্গে হাঁটতে দেখলাম একদিন পরেই তার মৃত্যু হয় কী করে?”

এমআর/এসএন 

মন্তব্য করুন