© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘গোরখোদক’ মনু মিয়ার মৃত্যুতে শোক জানালেন খায়রুল বাসার

শেয়ার করুন:
‘গোরখোদক’ মনু মিয়ার মৃত্যুতে শোক জানালেন খায়রুল বাসার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৫ পিএম | ২৮ জুন, ২০২৫
তিন হাজারের বেশি কবর খনন করা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া (৬৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তিনি আশপাশের গ্রাম ও জেলাজুড়েও পরিচিত ছিলেন ‘গোরখোদক’ হিসেবে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর।

মনু মিয়া ৩ হাজার ৫৭টি কবর খনন করেছেন। যদিও কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস তিনি নেননি। বেঁচে থাকতে তিনি জানিয়েছিলেন, আল্লাহকে সন্তুষ্ট করতে তিনি এক করেছেন।



সেই মনু মিয়ার মৃত্যুর খবর পেয়েছেন অভিনেতা খায়রুল বাসার। এরপর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মনু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত দিন তিনি ঢাকায় ছিলেন। তিন দিন আগে উনি বাড়ি ফিরেছেন।

বলছিলেন আগের চেয়ে বেশ সুস্থ আছেন। উনার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। সুস্থ থেকেই উনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন, এই দোয়াও চাইতেন। হয়তো নিজ গ্রাম নিজের জন্মস্থান থেকেই আল্লাহ তাঁকে ডেকে নেবেন, এই চেয়েছেন আল্লাহ।’

বাসার আরো লিখেন, ‘তাঁর মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই উনাকে উনার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাঁকে শান্তিতে রাখুন। আমিন।’

এর আগে মনু মিয়া যখন অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন তখন তাকে দেখতে গিয়েছিলেন বাসার। তাকে ঘোড়া কিনে দিতে চাইলেও রাজি হননি মনু মিয়া। 



ইউটি/এসএন


মন্তব্য করুন