© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাল ওড়নায় জড়িয়ে শেফালীর অন্তিমযাত্রা, কান্নায় ভেঙে পড়লেন মা

শেয়ার করুন:
লাল ওড়নায় জড়িয়ে শেফালীর অন্তিমযাত্রা, কান্নায় ভেঙে পড়লেন মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩০ পিএম | ২৮ জুন, ২০২৫
সকাল থেকেই মানুষের ভিড়, আন্ধেরির আবাসনে তিল ধারণের জায়গা নেই। লাল ওড়নায় ঢেকে বাড়ির বাইরে বের করা হলো অভিনেত্রী শেফালী জারিওয়ালার মরদেহ।

নিজেকে শক্ত রেখে সব কাজ ঠান্ডা মাথায় সামলে চলেছেন স্বামী পরাগ ত্যাগী। তবে তিনি শান্ত থাকলেও অন্তিমযাত্রায় শায়িত মেয়েকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না শেফালীর মা।



শনিবার সকাল থেকে তাকে দেখা গেছে হাসপাতাল চত্বরে। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন তিনি। কোনোভাবেই সামলানো যাচ্ছিল না তাকে। পরিস্থিতি ক্রমশ গম্ভীর হয়ে উঠে অভিনেত্রীর বাড়ির সামনে।

শেফালীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই একে একে তার বাড়িতে এসেছেন আত্মীয়, বন্ধু এবং ঘনিষ্ঠজনেরা। তাদের মধ্যে ছিলেন সংগীতশিল্পী সুনীধি চৌহানকেও।

মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন শেফালী। ওশিয়ারা শশ্মানে দাহকার্য সম্পন্ন হবে অভিনেত্রীর। পরিবারের সকলের উপস্থিতিতেই কার্যক্রম সম্পন্ন হবে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই মৃত্যু হয় অভিনেত্রীর। রাত ১ টা নাগাদ পুলিশের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়।

শুক্রবার রাতেই শেফালীর বাড়িতে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞ দল। তবে, অভিনেত্রীর মৃত্যুর কারণ জানিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান অভিনেত্রী।

এফপি/টিকে 

মন্তব্য করুন