© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনগণের কাছে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
জনগণের কাছে  ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২০ পিএম | ২৮ জুন, ২০২৫
৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থানা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে ক্ষমা চান এনসিপির এই নেতা।

ক্ষমা প্রার্থনা শিরোনামে দেওয়া ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে—যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।

তিনি বলেন, যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের অনুভূতির প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে এবং আমি জনগণের সংগ্রামের প্রতি আমার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

এফপি/ টিকে 

মন্তব্য করুন