© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হানিফ হত্যা: বিএনপি-জামায়াতের তিনশতাধিক নেতাকর্মীর নামে মামলা

শেয়ার করুন:
হানিফ হত্যা: বিএনপি-জামায়াতের তিনশতাধিক নেতাকর্মীর নামে মামলা
own-reporter-noakhali
০৬:৪৩ পিএম | ১৩ ডিসেম্বর, ২০১৮

যুবলীগ নেতা মো. হানিফ হত্যার ঘটনায় বিএনপি ও জামায়াতের সাড়ে তিনশ নেতাকর্মীর বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার এয়োজবালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন।

ওসি মো.আনোয়ার হোসেন জানান, মামলার এজাহারে ৩৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ‘অনেককে আসামি করা হয়েছে।

নিহত হানিফ এয়োজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের মফিজ উল্যার ছেলে। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকালে পূর্ব শুল্লকিয়া এলাকায় বিএনপির মিছিল থেকে মরিচের গুঁড়া ছিটিয়ে এবং ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়ার পরে  শটগান থেকে গুলি করে হানিফকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দশজনকে আটক করেছে পুলিশ । তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ওসি। অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন