© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আকাশ আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

শেয়ার করুন:
আকাশ আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ এএম | ২৯ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে অংশিক মেঘলা থাকতে পারে...

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে অংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

এফপি/এস এন 

মন্তব্য করুন