© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বড় পর্দায় একসঙ্গে কৌশিক গাঙ্গুলী ঋতুপর্ণা সেনগুপ্ত ও চঞ্চল চৌধুরী

শেয়ার করুন:
বড় পর্দায় একসঙ্গে কৌশিক গাঙ্গুলী ঋতুপর্ণা সেনগুপ্ত ও চঞ্চল চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ এএম | ২৯ জুন, ২০২৫
প্রথমবার এক সিনেমায় তিন কিংবদন্তী কৌশিক-ঋতুপর্ণা ও চঞ্চল

বড় পর্দায় প্রথমবার মুখোমুখি অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গাঙ্গুলী। অমিতাভ ভট্টাচার্য পরিচালিত ‘ত্রিধারা’ ছবিতে অভিনয় করতে চলেছেন এই দুই কিংবদন্তি। তাদের সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরীও।

অমিত মুখোপাধ্যায় প্রযোজিত এই ছবিটি তৈরি হলে নিঃসন্দেহে তিন কিংবদন্তিকে একসঙ্গে কাজ করতে দেখবেন দর্শকরা। ছবির নাম রাখা হয়েছে ‘ত্রিধারা’।

নাম শুনেই বোঝাই যাচ্ছে, তিন ব্যক্তির তিনটি ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে।

প্রেম বা ভালোবাসা যাই বলুন না কেন, কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে সেটাও অনেক সময় পাল্টে যায়। চেনা মানুষকে যেন চট করে চেনা যায় না। বর্তমান, অতীত যেন মিলেমিশে একাকার হয়ে যায়। পাল্টে যায় জীবনের সমীকরণ।

জীবনের মোড় যখন হঠাৎ পাল্টে যায়, সবকিছু যখন হঠাৎ এলোমেলো হয়ে যায়, তখন জীবনের হাল ধরতে হয় নিজেকেই। ২৫ বছর আগেকার প্রেম এসে যখন চোখের সামনে উপস্থিত হয়, তখন ঠিক কিভাবে তিনটি মানুষের জীবন এলোমেলো হয়ে যায়, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করেন চরিত্ররা সেটাই দেখতে পাওয়া যাবে এই সিনেমার মধ্যে।

সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই ছবিতে আবার মিলেমিশে একাকার হয়ে যাবে দুই বাংলার মানুষ। যদিও ছবিটি নিয়ে এখনই কিছু জানা যায়নি। কলাকুশলীদের সঙ্গে প্রাথমিক পর্যায়ের কথা চলছে। এই বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রী বা নির্মাতা কিছুই বলেননি এখনও।

প্রসঙ্গত, এই মুহূর্তে রমরমিয়ে চলছে ‘গৃহপ্রবেশ’। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, জিতু কমল, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ।

এফপি/ এসএন 

মন্তব্য করুন