© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘হাতজোড় করে বলছি...’ শেফালির শেষকৃত্য সেরে কী বললেন স্বামী পরাগ?

শেয়ার করুন:
‘হাতজোড় করে বলছি...’ শেফালির শেষকৃত্য সেরে কী বললেন স্বামী পরাগ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৯ এএম | ২৯ জুন, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে গতকাল সম্পন্ন হয়েছে শেফালির শেষকৃত্য। শনিবার বিকেলে লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হন স্বামী পরাগ এবং তার মা। শেষযাত্রায় স্ত্রীয়ের কপালে এঁকে দেন চুমু।

শেষ বারের মতো মেয়েকে দেহ আগলে বসেছিলেন শেফালির মা। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

স্ত্রীকে শেষ বিদায় জানিয়ে মুখ খুললেন শেফালির স্বামী পরাগ। সকলের সামনে হাতজোর করে বললেন, ‘আপনারা দয়া করে এ রকম করবেন না।

প্রার্থনা করুন আমার পরী যেন শান্তি পায়।’

চোখে জল নিয়ে শেফালিকে বিদায় জানাতে হাজির হয়েছিলেন তার সহকর্মী তারকাগণও। এই তালিকায় আরতি সিং, শেহনাজ গিল, মাহিরা শর্মা, পারাস ছাবরা, সম্ভবনা শেঠ, সুরভি চন্দনা, রেশমি দেশাই, মিকা সিং এবং সুনিধি চৌহানও রয়েছেন। প্রত্যেকেই শেষ বিদায় জানাতে এসেছিলেন শেফালি জারিওয়ালাকে।

এসএন

মন্তব্য করুন