© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেফালির মৃত্যুর কারণ উদঘাটন, তদন্ত চালিয়ে যাবে পুলিশ

শেয়ার করুন:
শেফালির মৃত্যুর কারণ উদঘাটন, তদন্ত চালিয়ে যাবে পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৫ পিএম | ২৯ জুন, ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেফালির মৃত্যুর খবর পাওয়া মাত্র পুলিশ অভিনেত্রীর বাড়িতে পৌঁছায়। সেখানে তদন্তের পর তার মৃতদেহ মুম্বাইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। যাতে তার মৃত্যুর আসল কারণ জানা যায়।

 শেফালির মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে চিকিৎসকরা। তবে চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে আসেনি পুলিশের।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, শেফালি জাড়িয়াওয়ালার মৃত্যুর পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে। সূত্রের খবর অনুসারে, অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট আপাতত সুরক্ষিত রাখা হয়েছে।

যদিও পুলিশ জানিয়েছে, এতে কোনো ষড়যন্ত্র বা সন্দেহজনক দিক পাওয়া যায়নি। এমনকি প্রাথমিক তদন্তেও কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি। তবে তাদের তদন্ত এখনও চলছে। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তার স্বামী ছাড়াও বাড়ির কর্মচারী সহ ৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।



হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
তবে চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তদন্ত চালু থাকবে পুলিশের।

শেফালি জারিওয়ালার ময়নাতদন্ত কুপার হাসপাতালে বিকেল ৫টা নাগাদ হয়েছে বলে জানা গেছে। এরপর অভিনেত্রীর মরদেহ তার মুম্বাইয়ের বাড়িতে আনা হয়। যেখানে তার পুরো পরিবার অভিনেত্রীকে শেষ বিদায় জানাতে আসে। অভিনেত্রীর স্বামী পরাগ শেফালির শেষকৃত্যের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করেন।

শনিবার চোখের জলে শেফালিকে বিদায় জানাতে হাজির হয়েছিলেন তার সহকর্মী তারকাগণও। এই তালিকায় আরতি সিং, শেহনাজ গিল, মাহিরা শর্মা, পারাস ছাবরা, সম্ভবনা শেঠ, সুরভি চন্দনা, রেশমি দেশাই, মিকা সিং এবং সুনিধি চৌহানও রয়েছেন। প্রত্যেকেই শেষ বিদায় জানাতে এসেছিলেন শেফালি জারিওয়ালাকে।


পিএ/এসএন

মন্তব্য করুন