© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ : মাসুদ কামাল

শেয়ার করুন:
আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ : মাসুদ কামাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ পিএম | ২৯ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আগামী ন

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ অনেকে বলবেন, আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না। এখন পর্যন্ত যা দেখছি, যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগ মিছিল করতে পারবে না। মিটিং করতে পারবে না। এটাই হলো মজার কথা।

একটা দল কোথাও নেই, দৃশ্যত নেই, আইনত নেই। সরকার তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে।

তিনি বলেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে নিরপেক্ষ বলতে হয় বললাম। এই নিরপেক্ষ সরকার, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আমাদের দেশের দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টায় যা যা করার দরকার, ওনারা সব করছেন।

তারপরও ওনাদের নিরপেক্ষ আমাদের বলতেই হবে আইন অনুযায়ী।

তিনি বলেন, যে দলটা ভোট করলে কতটি আসন পেত, বলা কঠিন। হয়তো মানুষের তীব্র ঘৃণার মুখেও পড়তে পারতো। সে দলটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলে পরিণত হয়েছে।


পিএ/এসএন

মন্তব্য করুন