© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ কোটি ডলার বেতনে এআই-কর্মী খুঁজছেন জাকারবার্গ

শেয়ার করুন:
১০ কোটি ডলার বেতনে এআই-কর্মী খুঁজছেন জাকারবার্গ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ পিএম | ২৯ জুন, ২০২৫
মার্ক জাকারবার্গের নতুন এআই গবেষণাগার ‘সুপার ইনটেলিজেন্স’-এর জন্য বিপুল বেতনে বিশেষজ্ঞ কর্মী নিয়োগে নেমেছে মেটা। জানা গেছে, বিশ্বের সেরা এআই গবেষক ও প্রযুক্তি নির্মাতাদের আকৃষ্ট করতে ১০ কোটি ডলার পর্যন্ত বেতনের প্রস্তাব দেওয়া হচ্ছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এআই উদ্ভাবনে এগিয়ে থাকা অনেক বিশেষজ্ঞের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা। কখনো ই-মেইল, কখনো হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে নিজেই তাদের আমন্ত্রণ জানাচ্ছেন জাকারবার্গ।

মেটার মানবসম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও প্রতিদিন ‘রিক্রুটিং পার্টি’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নিয়ে আলোচনা হচ্ছে। যাদের উপযুক্ত মনে হচ্ছে, তাদের প্রথমে নিজেই বার্তা পাঠাচ্ছেন তিনি। ইতিবাচক সাড়া পেলে সাক্ষাতের জন্য মেটা কার্যালয় কিংবা নিজের বাসভবনে আমন্ত্রণ জানাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, এভাবে বিশ্বের সেরা এআই প্রতিভা দলে টানতে চায় মেটা, যাতে ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় শীর্ষে থাকতে পারে তারা।

আরআর/টিকে/টিএ

মন্তব্য করুন