© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উমামা এনসিপি থেকে পদত্যাগ করেছেন : মির্জা আব্বাস

শেয়ার করুন:
উমামা এনসিপি থেকে পদত্যাগ করেছেন : মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০১ এএম | ৩০ জুন, ২০২৫
উমামা ফাতেমা এনসিপি থেকে পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তার ওই বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে শোনা যায়, মির্জা আব্বাস বলছেন, “উমামা পদত্যাগ করেছেন এনসিপি থেকে।

কেন? তিনি বলেছেন, ‘মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’ এর ব্যাখ্যা আমি দেব না। এর ব্যাখ্যা কি তিনিই সেটা দেবেন।”

তিনি আরো বলেন, ‘মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।এনসিপি প্রতারণা করেছে।’

কেএন/টিকে

মন্তব্য করুন