হঠাৎ প্রকাশ্যে নির্বাচন নিয়ে মুখ খুললেন ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত
০১:৫৭ এএম | ৩০ জুন, ২০২৫
<div><div style="text-align: justify; ">দীর্ঘ ১০ মাস পর নীরবতা ভেঙে হঠাৎ মধ্যরাতে প্রকাশ্যে এলেন পতি...
দীর্ঘ ১০ মাস পর নীরবতা ভেঙে হঠাৎ মধ্যরাতে প্রকাশ্যে এলেন পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তিনি অংশ নেন একটি জনপ্রিয় অনলাইন টকশোতে। সেখানে সরাসরি নির্বাচন ইস্যুতে মুখ খুলে দেন স্পষ্ট বার্তা।
আলোচনার একপর্যায়ে তিনি বলেন,“আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশের কোনও বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্ধিহান।”
ওবায়দুল কাদের আরো বলেন,“নির্বাচনের নাম আজকে তাদের যে অশুভ এলাইন্স, এ এলাইন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে।”
কেএন/টিকে