এনসিপির কাজ শুধু তদবির করা : তুষার
ছবি: সংগৃহীত
১২:০৬ পিএম | ৩০ জুন, ২০২৫
<div style="text-align: justify; "><span style="">‘তদবির ছাড়া এনসিপির আর কোনো কাজ নেই।‘ এমন মন্তব্য করেছন
‘তদবির ছাড়া এনসিপির আর কোনো কাজ নেই।‘ এমন মন্তব্য করেছন জনপ্রিয় উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকার উপাচার্যের কাছে 'নতুনভাবে মেডিকেল অফিসার নিয়োগের অনুরোধ' এনসিপি একটি আবেদনপত্র ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আব্দুন নূর তুষার।
তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘এরা তদবির করে এখন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫০০ ডাক্তার নিয়োগ দিতে বলছে। সঙ্গে শিক্ষক ২০০, নার্স ৫০০, চতুর্থ শ্রেণির কর্মচারী আর টেকনোলজিস্টও আছে প্যাকেটে।‘
তুষার প্রশ্ন তোলেন, বিশ্ববিদ্যালয় তো শুধু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয়, এখানে চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ কাজ হয়। সেখানে এরা নিজেদের মতো করে লোক নিয়োগ দিতে বলছে! এদের বেতন কোথা থেকে আসবে? এই পদগুলো কি অর্গানোগ্রামে আছে? তিনি আরও বলেন, এই বুদ্ধি-মেধা নিয়ে এরা দেশ চালাবে? তদবির ছাড়া এদের আর কোনো কাজ নাই।
তুষার সরাসরি আহ্বান জানিয়ে বলেন, আহাদ নামের এই জনাবকে একটা চাকরি দেন, ডিউটি করুক। তার আগে প্রকাশ্যে ইন্টারভিউ নেন। কোটা, মেধা না গাধা। সবার সামনে পরীক্ষা হোক।
আবেদনপত্রের ভাষা ও প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তুষার। তিনি বলেন, ‘এই চিঠি যে লিখতে পারে, তার মেধা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এভাবে সরাসরি বিশ্ববিদ্যালয়কে চিঠি লেখা যায়?’
পিএ/এসএন