© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্থলবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

শেয়ার করুন:
স্থলবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৫ পিএম | ৩০ জুন, ২০২৫
দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত হলেও স্থলবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগ তুলেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সীমিতসংখ্যক নিরাপত্তাকর্মী থাকার পাশাপাশি তাদের একটি অংশ চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

এসময় তিনি বলেন, অতীতে আমাদের ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাব ছিল। এর কারণে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে।

এ সময় জাতীয় স্বার্থ রক্ষায় বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত করতে বন্দরে নিরাপত্তা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করার আশা প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা।

এসএন 

মন্তব্য করুন