© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিটি দেশ প্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হোক, শত্রুরা এখনও চারপাশেই আছে : ইলিয়াস

শেয়ার করুন:
প্রতিটি দেশ প্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হোক, শত্রুরা এখনও চারপাশেই আছে : ইলিয়াস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ পিএম | ৩০ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় অন্তর্বর্তী সরকারের উপদে

বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ম্যাগাজিন পাওয়া নিয়ে সরগরম নেটপাড়া। যদিও বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

এবার যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ও বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ ব্যাপারে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন।

ওই ফেসবুক স্ট্যাটাসে ইলিয়াস লেখেন, আসিফ-হাসনাতেরা জুলাইতে যা করেছে ওদের সাথে শুধু পিস্ত’ল না, কা’মান রাখা উচিত। মাত্র কদিন আগে হাসনাতের উপর হা’মলা হয়েছে ! সেটা মাথায় রেখে কথা বলা উচিৎ । এরা মারা গেলে যাদের সুবিধা হবে তারাই আসিফদের অ’স্ত্র রাখার বিরোধিতা করে। একটা ছোট ভুলের জন্যে এতো সমালোচনার কিছু নাই। প্রতিটি দেশ প্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হোক। শত্রুরা এখনও চারপাশেই আছে। ধন্যবাদ

স্ট্যাটাসটি শেয়ার করার পরপরই সেখানে তার অনুসারীরা নিজেদের মতামত ব্যক্ত করেন।

সোহাগ আবির নামের আইডি থেকে একজন মন্তব্য করেন, “আসিফ বাংলাদেশের একজন বীর সন্তান।”

অন্য একজন মন্তব্য করেন, “একদম যথার্থ বলসেন স্যার, এজন্যই আপনাকে ভালো লাগে আপনি সমালোচনা ও করেন আবার উচিত কথা ও বলেন”





পিএ/এসএন

মন্তব্য করুন