© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিডিয়া অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন

শেয়ার করুন:
মিডিয়া অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১১ পিএম | ৩০ জুন, ২০২৫
মিডিয়া অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (এমএবি) ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হলেন, আবু বকর সিদ্দিক (কালবেলা পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার) এবং আতাউর রহমান (দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সহ-সম্পাদক) সদস্য সচিব করা হয়।

শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটির ঘোষণা দেয়া হয়।

এছাড়া ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন, শাহাদাত হোসেন শিশির (ইকোনমি বাংলা) ও নাজমুল সাগর (এনটিভি) যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, মুসান্না সাকিব (নব চেতনা), সায়েদুজ্জামান (শিক্ষা বার্তা), তানভির আহমেদ (ইনডিপেনডেন্ট টিভি), আরমান মুজাহিদ (আমার দেশ), মেহেদী হাসান শামস (আমার দেশ), রুহুল আমীন (বাংলা নিউজ ২৪) এবং মো: রেদওয়ান (জাগো নিউজ)।

এসএন 

মন্তব্য করুন