© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

শেয়ার করুন:
লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ৩০ জুন, ২০২৫
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরে ১৭ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ১৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে রামগতি পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় এ বাজেট ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ঘোষিত বাজেটের পরিমাণ বিগত বছরের চেয়ে ৬ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৭৪ টাকা কম।

রামগতি পৌরসভার উদ্যোগে আয়োজিত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মাসুদ রেজা, পৌর কাউন্সিলর ও সমাজসেবা অফিসার বজলুল রহমান, পৌর কাউন্সিলর ও যুব উন্নয়ন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দিদার হোসনে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান স্বপন, আলেকজান্ডার কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, সাবেক কাউন্সিলর খন্দকার দিদারুল ইসলামসহ প্রমুখ।

বাজেট পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি ও পৌর প্রশাসক বলেন, ‘এ বাজেট যুগোপযোগী। বাস্তবায়নের লক্ষ্যে আকার ছোট করা হয়েছে। বাজেটে ঘাটতি নয়, উদ্বৃত্ত ধরা হয়েছে।’ পরে তিনি বাজেট বাস্তবায়নে সকল নাগরিকদের সময় মতো পৌর কর পরিশোধের আহ্বান জানান।

কেএন/টিকে/টিএ


মন্তব্য করুন