© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নদীতে ঝাঁপ দেয়া আ. লীগ নেতাকে খুঁচিয়ে মেরা ফেলার অভিযোগ

শেয়ার করুন:
নদীতে ঝাঁপ দেয়া আ. লীগ নেতাকে খুঁচিয়ে মেরা ফেলার অভিযোগ
upazila-correspondent
০২:২২ পিএম | ০৭ আগস্ট, ২০১৯

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার এড়াতে মঙ্গলবার বিকালে কুমার নদে ঝাঁপ দিয়েছিলেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিরুল মোল্লার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের এক এসআই আমিরুলকে না বাঁচিয়ে নদীর মাঝখানে গিয়ে তাকে লগি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ডুবিয়ে দেয়।

আমিরুলের ভাই বাহারুল মোল্লা জানান, মঙ্গলবার বিকালে আমিরুল শ্রীকোল বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পুলিশ তাকে ধাওয়া দিলে আমিরুল গ্রেপ্তার এড়াতে দৌঁড়ে কুমার নদে ঝাঁপ দেন।

বাহারুলের অভিযোগ, মাঝ নদীতে গিয়ে আমিরুল হাত উঁচু করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল। কিন্তু এসআই ওলিয়ার নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে লগি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে ডুবিয়ে দেন।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন ও দমকলকর্মীরা নদীতে নেমে দীর্ঘসময় খোঁজাখুঁজি করলেও তাকে উদ্ধার করতে পারেনি। বুধবার সকালে খুলনা থেকে ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।

আমিরুলকে নির্দোষ দাবি করে বাহারুল বলেন, গ্রাম্য দলাদলি ও সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষ ষড়যন্ত্র করে আমার ভাইয়ের নামে শ্রীপুর থানায় মামলা দিয়েছে।

আমিরুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন।

অভিযুক্ত এসআই ওলিয়ারকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন