© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেই একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, প্রকাশ করলেন সিইসি

শেয়ার করুন:
সেই একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, প্রকাশ করলেন সিইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ পিএম | ০১ জুলাই, ২০২৫

<div> <div style="text-align: justify; "><span>কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স...

কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আলোচিত এ বৈঠেকে কী আলাপ হয়েছিল সে বিষয়ে কেউ কোনো কথা বলছিলেন না। অবশেষে আজ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সিইসি। 

তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন কমিশন `ফুল গিয়ারে' প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

 সিইসি বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক। তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন।


ইউটি/টিকে



মন্তব্য করুন