© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢামেকে মুন্সীগঞ্জের এক ডেঙ্গু রোগীর মৃত্যু

শেয়ার করুন:
ঢামেকে মুন্সীগঞ্জের এক ডেঙ্গু রোগীর মৃত্যু
own-reporter
০৫:৪৬ পিএম | ০৭ আগস্ট, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেলে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার আওলাদ হোসেন (৩২) নামের ওই যুবকের মৃত্যু।  মৃত আওলাদ হোসেন তৈরি পোশাক ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম কাজী কসবা গ্রামে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেলে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার আওলাদ হোসেন (৩২) নামের ওই যুবকের মৃত্যু হয়। 

মৃত আওলাদ হোসেন তৈরি পোশাক ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম কাজী কসবা গ্রামে।

জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

মৃত আওলাদের বাবার নাম তোফাজ্জল হোসেন। তার মামা আক্তার হোসেন জানান, আওলাদ তিন থেকে চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার শরীর খুব খারাপ হওয়ায় ঢামেকে ভর্তি করা হয়।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজে এ পর্যন্ত মোট ১৮ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

 

টাইমস/এমএস/এসআই 

 

মন্তব্য করুন