© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেয়ার করুন:
সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ০১ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">দেশের ৬ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার ব

দেশের ৬ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরআর/এসএন

মন্তব্য করুন