© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২২ দিন পর গাইবান্ধা-ঢাকা রেল যোগাযোগ চালু

শেয়ার করুন:
২২ দিন পর গাইবান্ধা-ঢাকা রেল যোগাযোগ চালু
district-correspondent
০৪:২৬ পিএম | ০৮ আগস্ট, ২০১৯

গাইবান্ধার সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। বন্যায় রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় ২২ দিন  যোগাযোগ বন্ধ ছিল।

রেলপথ বন্ধ থাকায় রংপুর ও লালমনিরহাটের সঙ্গে ঢাকার আন্তঃনগর ট্রেন চলাচল করছিল পার্বতীপুর ও সান্তাহার হয়ে। ২২ দিন পর বৃহস্পতিবার থেকে আবার গাইবান্ধা হয়ে চলাচল শুরু করেছে বলে জানান গাইবান্ধার স্টেশন মাস্টার আবুল কাশেম।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫০মিনিটে গাইবান্ধা স্টেশনে পৌঁছায় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস। পাঁচ মিনিট যাত্রা বিরতি দিয়ে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে গেছে।

গত ১৭ জুলাই ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়ায় প্রায় এক হাজার ফুট রেললাইনের নিচের মাটি ও পাথর বন্যার পানির তোড়ে ভেসে যায়। এছাড়া একাধিক স্থানে বড় বড় গর্ত হয়ে পানি জমে থাকে। এ কারণে ওই অংশে রেল চলাচল করতে পারেনি।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন