জুলাই ও লড়াই এ দুটো শব্দ এখন সমার্থক : মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,  জুলাই ও লড়াই সমার্থক। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম তার পোস্টে বলেন, বাংলাদেশে প্রথম ‘মব’ ভায়োলেন্স হয়েছিল বিহারি জনগোষ্ঠীর ওপর।

তারপরে মব হয়েছে ছাত্র ও তরুণ মুক্তিযোদ্ধা অথচ মুজিববাদবিরোধীদের ওপর। বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত ৫৩ বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর। মবের ডেফিনিশন স্ট্রেইচ করলে তথাকথিত জনতার আদালত, জনতার মঞ্চ ’৯৬, ২৮ অক্টোবর, শাহবাগ- সবই মব জাস্টিস, মব ভায়োলেন্স।

তিনি বলেন, ‘সামাজিক ফ্যাসিবাদ যে হাসিনার ১৬ বছরের রাজনৈতিক ফ্যাসিবাদেরই প্রতিক্রিয়া এবং বিকার, তা না বুঝে সামাজিক ফ্যাসিবাদ ও মব মানসিকতা মোকাবেলা অসম্ভব।

ইসলামোফ্যাসিস্ট বলেই এ সমস্যার সমাধান হবে না। বরং, জুলাই যে ক্রস-ইডিওলজি ডায়ালগের সুযোগ তৈরি করেছে, সেটাকে কাজে লাগিয়ে এ সামাজিক ফ্যাসিবাদ দূর করতে হবে। এ ছাড়া গত ১৬ বছরের গণতন্ত্রহীনতা এবং আইনের শাসনের অবক্ষয় যে মব মানসিকতার জননী, সে নিয়ে প্রশ্ন তুলতে হবে।’

উপদেষ্টা বলেন, ‘কিন্তু, গত কয়েকমাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদের অংশীদার না হয়েও হরেদরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতাকে।

জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর এপলজেটিক আলাপ আসত না। রাষ্ট্রের দায়িত্বে থেকে আমাদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা। সে জন্য মব ভায়োলেন্স নিয়ে কয়েকবার বলেছি। স্পেসিফিক কিছু অকেশনে। মাজারে হামলা নিয়ে, বইমেলা নিয়ে কথা বলেছি।

মাহফুজ আলম বলেন, ‘কিন্তু, উদ্বেগের বিষয় হলো, জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম এবং লীগের কালচারাল গুণ্ডারা জুলাই পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে পোট্রে করছে, যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথামতো মবোক্রেসি ছিল। মবোক্রেসি হলে জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা পুলিশ-আনসার বিহীন দেশকে এক-দেড় মাস নিরাপদ রাখত না।

তিনি বলেন, ‘সাজানো স্ক্রিপ্ট অনুযায়ী ওবায়দুল কাদেরকেও ছাত্র-জনতা বাঁচিয়ে দিয়েছিল। এ স্ক্রিপ্ট বিশ্বাসযোগ্য হবে বলে স্ক্রিপ্ট রাইটাররা ভেবেছেন এজন্যই যে, বিপ্লবী ছাত্র-জনতা প্রতিশোধপরায়ণ ছিল না।’

তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবে দেশকে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ থেকে মুক্ত করা মুক্তিকামী ছাত্র-জনতাকে মব বলে জুলাইকে বিষোদগার করা বন্ধ করুন। আইনের ব্যত্যয় ঘটলে, সাম্প্রদায়িক কিংবা রাজনৈতিক সহিংসতা ঘটলে আইনের আশ্র‍য় নিন। আইনের শাসন প্রতিষ্ঠায় জুলাই বিপ্লবের পক্ষের ছাত্র-জনতাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কিন্তু, মুজিববাদ ও আধিপত্যবাদ মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলতে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা কারবালা পার হইতে পারিনি, এটাই সত্য। জুলাই ও লড়াই সমার্থক।’

‘পুনশ্চ : মব মানে বিপ্লবী উদ্দেশ্যহীন, প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণ মানসিকতা লালন করা সুযোগসন্ধানী গোষ্ঠী। জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতার উদ্দেশ্য পরিষ্কার, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল এবং তারাই বাংলাদেশের ভবিষ্যৎ।’

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026